দিনাজপুরে এসএসসি প্লাটফর্ম ‘সারা বাংলা ৮৮’ মিলন মেলা

সীমান্ত শাহী,দিনাজপুর:
‘ সারা বাংলা ৮৮,সুখে-দু:খে পাশাপাশি’ এই শ্লোগানে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৮৮ ব্যাচের বনভোজন ও মিলিন মেলা’২০২৫।

শনিবার (০১ নভেম্বর) দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এসএসসি সারা বাংলা ৮৮ প্যানেল-দিনাজপুরের আয়োজনে এ অনুষ্ঠানে
দিনাজপুরের ১৩ উপজেলাসহ রংপুর বিভাগের প্রায় দুই শতাধিক ৮৮ বন্ধু এই অনুষ্ঠানে অংশ নেয়।


এসএসসি বন্ধুদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ‘ সারা বাংলা ৮৮’ প্যানেল দিনাজপুরের
আয়োজনে ছিলো বনভোজন,নাচ,গান,সেলফি আড্ডা,সাংগঠনিক সাফল্যে সম্মাননা ক্রেস প্রদানসহ নানা বিনোদনের পাশাপাশি,পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মানবতা সেবায় হুইল চেয়ার বিতরণ ।

অনুষ্ঠানে সারা বাংলা ৮৮ দিনাজপুর প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু,মোস্তাফিজ মানিক,হিরন,জাহিদুর,শাহ্‌ আলম শাহীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *