আহসান হাবীব, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মূল ফটক দখল করে গড়ে তোলা হয়েছে একাধিক অবৈধ দোকান। এতে রোগী ও দর্শনার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।

স্থানীয়রা জানান, ফটকের পাশে ১০ থেকে ১২টি দোকান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে দোকান নির্মাণ সম্পূর্ণ অবৈধ, ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মো. আজাহার আলী জানান, অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
