রহিদুল রাইপ, নওগাঁ:
নওগাঁয় সমাপ্তি হলো দুই দিন ব্যাপি লোক গানের
“নওগাঁ লোক উৎসব ২০২৫” শনিবার সন্ধ্যায় জিলা স্কুল মাঠে নওগাঁ জেলা মিউজিক ফোরাম এর আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুইদিন ব্যাপী এ লোক উৎসবের অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক জননেতা মো: মাসুদ হাসান তুহিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।

এসময় নওগাঁ জেলা মিউজিক ফোরামের উপদেষ্টা ও কথা সাহিত্যিক রবিউল করিম, মিউজিক ফোরামের সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন, সাধারন সম্পাদক মাহমুদ হাসান মুন্না ও
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্গ। সমাপনী অনুষ্ঠানে বিখ্যাত লোক শিল্পী শফি মন্ডল, এলিজা পুতুল, যাযাবর ব্যান্ড সহ আরো অনেক দেশ বরেণ্য শিল্পী বৃন্দ তাদের গান প্ররিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানালেন আগত দর্শকরা।
তরুণ প্রজন্মের কাছে বাংলার শিকড়ের গান পৌঁছে দেওয়াই এ উৎসবের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
