গাজীপুরে জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

 

রিপোর্টার:জয়,বাসন গাজীপুর:

গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে,
গাজীপুর-২ আসন এ-র জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী:মুহাম্মদ হোসেন আলী বলেছেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের পাশে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দুর্নীতিমুক্ত,খুন-খারাবি ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারবো ইনশাল্লাহ।”

শুক্রবার দিনব্যাপী ব্যাপক জনসংযোগ শেষে বিকেলে শিববাড়ি মোড়ে ২৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২৬ নম্বর ওয়ার্ডের:আমির খালেদ হোসাইন। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সূরা সদস্য,কর্মপরিষদের নেতৃবৃন্দসহ অসংখ্য স্থানীয় জনগণ।

পথসভায় বক্তারা আসন্ন নির্বাচনে হোসেন আলীর পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন,ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার ও শান্তির প্রতিশ্রুতির প্রতীক।

দিনব্যাপী জনসংযোগের সময় প্রার্থী হোসেন আলী বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ি ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *