ভারতে পালানোর সময় ‘দিনাজপুর সীমান্তে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

 

সীমান্ত শাহী,দিনাজপুর:
ভারতে পালানোর সময় ‘দিনাজপুরের বিরামপুর সীমান্তে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
শুক্রবার ( ১৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে আওয়ামীলীগের ওই দুই নেতাকে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলারপাড় সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের দিনাজপুর আদালতে আঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

গ্রেফতারকৃত দুই নেতা হলেন, বরিশাল উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮)।

দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলারপাড় গ্রাম সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসেন।

তিনি বলেন, তারা দু’জনই গ্রেফতার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটলা সীমান্তের ভ্যালার পাড় দেশীয় ও ভারতীয় দালালের মাধ্যমে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দিনাজপুর দিয়ে যে পালানো যায়না,তা আগেই বুঝা দরকার ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *