নগরকান্দা পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 

 

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সানোয়ার মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল,  যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বিএনপি নেতা আবুল খায়ের মাষ্টার, বদিউজ্জামাল বতু, ফকোরুজ্জামান ফকো, যুবদল নেত হেলানউদ্দীন হেলাল, সাইফুল ইসলাম সাইফ,ছাত্রদল নেতা সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *