শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ

 

আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে মানবিক বিবেচনায় এসব মাছ উপজেলার বিভিন্ন ইয়াতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত থেকে ১৪ অক্টোবর সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর তত্তীপুর ও সাত্তার মোড়ে পৃথক দুটি অভিযানে এসব মা-ইলিশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার।
জব্দকৃত মাছ সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র, এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, মা-ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *