সিরাজগ‌ঞ্জে তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

 

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান।

প্রতিদিনই রোদ বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের বিভিন্নস্থানে তিনি এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


এরই অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাসস্ট্যান্ড, পৌর নিউ মার্কেট ও বাজার স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, যুবনেতা সুরুজ্জামান, শ্রমিক নেতা মোঃ নাঈম, রফিক সাঈদ, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় মির্জা মোস্তফা জামান বলেন, জনগণের মুক্তির রূপরেখা নিয়ে আসা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হলো এই দেশের নতুন সম্ভাবনার দিগন্ত। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার, এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে বিএনপি মাঠে নেমেছে। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিকতার অংশ। তি‌নি আ‌রো ব‌লেন রোদ বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আমাদের এই প্রচারণা প্রমাণ করে বিএনপি গণমানুষের দল। জনগণের সাথে মিশে তাদের অধিকার ফেরাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরেন যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, এবং শিক্ষা ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এই কর্মসূচি ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *