সীমান্ত শাহী, দিনাজপুর :
সংক্রমণজনিত অন্যতম রোগ টাইফয়েড জ্বরের সরকারিভাবে টিকা প্রদানের লক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক কনসালটেন ওয়ার্কশপ।
শনিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ ওয়ার্কশপের আয়োজন করে জেলা তথ্য অফিস।
দিনাজপুর জেলা তথ্য অফিসার সাফিয়া আফরিন শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৪ জন গণমাধ্যমকর্মীসহ চিকিৎসক ও শিক্ষা কর্মকর্তারা ‘ কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক এ কনসালটেন ওয়ার্কশপে অংশ নেন।
এর আগে সকালে একই স্থানে ‘টিভিসি টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।
