বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক, জনতার রোশানলে অবরুদ্ধ দুদকের গাড়ি

 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের অফিস কক্ষ থেকে তার সহযোগী এক এনজিও সদস্যকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করে দুদক ৷ এ সময় ঐ রাজস্ব কর্মকর্তা শামিমা আখতারকেও আটক করা হয়। তবে শামীমা আখতারকে আটকের সাড়ে ৪ ঘন্টা পর ছেড়ে দেয় দূনীতি দমন কমিশন দুদক । এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে।

 

এদিকে আটকের পর টানা সাড়ে ৪ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার মুখে যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন বলেন কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তার অফিস থেকে তার সহযোগী এনজিও কর্মীকে ঘুষের টাকাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। অপরাধ স্বীকার করলে কাছে টাকা না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।।

কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *