শওকত শরীফ, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদীতে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় জুঙ্গুরদী আভার মাঠে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম জাজরিস। বক্তব্যে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু,লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, মুন্সী সৈয়াদ আলী, আব্দুল আওয়াল মাষ্টার, গোলাম মওলা, এ টি এম নুরুল আলম মনা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, আসাদুজ্জামান আসাদ, ফেরদৌসুর রহমান
এফ এম মোসলেহ উদ্দীন সৌরভ,ডাঃ মইনুল হাসান আবিদ, ডাঃ সাইফুল্লাহ আল নোমান, জালালউদ্দীন নান্টু, মোঃ ইউশা মুন্সী,জামালউদাদীন খান পিকুল, মিজানুর রহমান, হেলালউদাদীন হেলাল, প্রভাষক এইচ এম সোলায়মান,হাসিবুল হাসান মামুন,মোঃ কামরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বেলুন উড়িয়ে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
