টাঙ্গাইলে পাতিল বাইচ প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আমেজ

 

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
গ্রাম-বাংলার বিভিন্ন নদনদীতে ঐতিহ্য নৌকা বাইচের প্রচলন থাকলেও টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাতিল বাইচ প্রতিযোগীতা।

টাঙ্গাইলের গোপালপুরে পাতিল বাইচ প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকাজুড়ে বয়েছিল উৎসবের আমেজ। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দু ছিল গ্রামবাংলার অদ্ভুত মজার খেলা পাতিল বাইচ। গোপালপুর উপজেলার গুলিপচা গ্রামে জমে উঠেছিল এক অন্যরকম মেলা। রৌদ্রঝলমল বিকেল। দূর দুরান্ত থেকে ছুটে এসেছিল নারী-পুরুষ, শিশু-কিশোর সহ হাজারো দর্শনার্থী।

তিন দিনব্যাপী এই পাতিল বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে অংশ নেয় ৮০ জন প্রতিযোগী। নানা ধাপ পেরিয়ে ফাইনালে ওঠেন চারজন। শুক্রবার ফাইনাল বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের জন্যও ছিল চমকপ্রদ পুরস্কার প্রথম স্থান অধিকারী পেয়েছেন একটি নতুন সাইকেল, আর দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছেন গ্যাসসিলিন্ডার সহ আধুনিক গ্যাসেরচুলা।

বহুদিন পর এমন প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা।

আয়োজকরা জানান, এই পাতিল বাইচের মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা।

ভবিষ্যতে এমন আয়োজন আরো হবে এমনটাই প্রত্যাশা সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *