আব্দুল খালেক নান্নু :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক সংস্থা “ফিডাফ “- এর “কোরিয়া ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল ‘২০২৫ !
সাংস্কৃতিক উৎসব এর এই মহামিলন মেলায় বিভিন্ন দেশের অংশগ্রহনে ৭ দিন ব্যাপী শুরু হয়েচিলো পৃথিবীর সকল দেশের নৃত্য চর্চাকারী দেশ – কোরিয়া এর চেনান শহরে l

আন্তর্কাতিক এই ফিডাফ ডান্স কম্পিটিশন এ ৫ টি রিজনের ৯৫ টি দেশের অংশগহনে , ফিডাফ এর এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে কোরিয়ার মেয়র সকল দেশের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা গিফট তুলে তুলে দিয়ে মূল পর্বের সভা শুরু করেন।

ফিডাফ ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল এ সকল দেশের প্রতিনিধিদের সাথে ফিডাফ এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ফিডাফ এর ডিরেক্টর ও এটিএন এমসিএল এর সি ই ও – সাজেদুর রহমান মুনিম , ভাইস সেক্রেটারি জেনারেল -ইমিল ডোমিত্রোভ , কো চেয়ারম্যান – গুরহান , চেয়ারম্যান অফ এশিয়া – মোহাম্মদ নুর রোসলি , চেয়ারমান অফ ওসেনিয়া – ভিন্স রেয়েস , চেয়ারম্যান অফ ইউরোপ – ক্যাটালি অংসে , চেয়ারম্যান অফ আমেরিকা – রেজিস বাস্টিং উপস্থিত থেকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এবং অবজারভার হিসাবে উপস্থিত ছিলেন – এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্য শিল্পী – রোকসানা আখতার রিনি l

বিভিন্ন দেশের নৃত গুরুদের উপস্থিতিতে , ২৫ টি দেশের এক হাজার নৃত্য শিল্পীরা বিভিন্ন প্রতিযগিতায় অংশগ্রহণ করেন ! জাকজমকপূর্ণ তুমুল প্রতিদ্বন্দিতা মূলক এই আন্তর্জাতিক নৃত্য প্রতিযগিতায় গ্রান্ড ফিনালে – যারা বিজয়ী হয়েছেন তারা হলো,
গ্র্যান্ড প্রাইজ :স্লোভাকিয়া, গোল্ড প্রাইস : চিলি সিলভার প্রাইস, রাশিয়া এবং কাজাকিস্তান ব্রোঞ্জ প্রাইস :মালয়েশিয়া, পোল্যান্ড এবং ফ্রান্স পলিনেসিয়া।
আগামী দিনে পৃথিবীর বিভিন্ন সাংষ্কৃতিক কর্ম উন্নয়ন ও পরিচালনার জন্য ফিডাফ এর ২০২৬ এর এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে অংশগ্রহণ ও সকল দেশে আরো ভালো ভালো ফেস্টিভ্যাল করার ও নৃত্যের উন্নয়ন এর ব্যাপারে একমত পোষণ করা হয়েছে l
