১/১১ সৃষ্টি করা হয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে:কাজী রফিকুল ইসলাম

বগুড়া প্রতিনিধি :

১/১১ সৃষ্টি করা হয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে। বিএনপির যেন হাল না ধরতে পারে সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার নীল নক্সা করে তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বগুড়া ১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম। এসময়,তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ্য আসন নিয়ে ক্ষমতায় আসবে। প্রতিটি অঞ্চলে উন্নয় হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

বিএনপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিকদাইড় ইউনিয়নে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্নার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,
সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, রেজাউল করিম, জিএম আলি হাসান, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিটু মিয়া, রুবেল মিয়াসহ সোনাতলা এবং সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *