শেরপুরের ভবানীপুরে বেড়েছে চুরি-ডাকাতি: গোয়ালঘর থেকে ৫ গরু চুরি


আবু তালহা, বগুড়া শেরপুর থেকে :
‎বগুড়ার শেরপুর উপজেলায় চুরি-ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় আবারও গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা তার ৫টি গরু নেই। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান তিনি।

‎স্থানীয়রা অভিযোগ করেছেন, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে গ্রামীণ জনপদের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।

‎সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষরা প্রশাসনের প্রতি চুরি-ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এখনই পদক্ষেপ না নিলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *