আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া ( নাটোর )
নাটোরের বাগাতিপাড়ার ডুমরাই সমজান পাড়া গ্রামের মোঃ আবু তালহা শাফিন ( ১৪) কে স্কুলের কেঁচি গেটের সাথে বেঁধে স্কুল নাইট গার্ডের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ।
আবু তালহা চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র । এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখত অভিযোগ হয়েছে । অভিযোগসূত্রে জানা যায়
“শনিবারে ( ২০ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকার সময় স্কুল বন্ধ থাকা অবস্থায় খেলার জন্য স্কুল মাঠে যায় । এরপরের স্কুলের গ্লাস ভাঙ্গার কথা বলে ঐ একই গ্রামের মোহাম্মদ লতিফ সোনার ( ৪৫) , পিতাঃ মোঃ আলতাফ সোনার ও মোহাম্মদ হাবিল সোনার (২৮), পিতা মোঃ আনসার সোনার আবু তালহার সাফিনকে স্কুলের কেচি গেটের সাথে নাইলন দড়ি দিয়ে বেঁধে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । এলোপাথাড়ি চড় থাপ্পর , কিল, ঘুসি, লাথি মারে, ফলে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা, ফোলা, জখমের সৃষ্টি হয়। গ্লাস কেনার জন্য ৩০ হাজার টাকা দাবি করে এবং এক পর্যায়ে গলাচিপে ধরে শাশ্ব৷ রোধ করে হত্যার চেষ্টা করে । সাফিনের এর চিৎকার-চেচামেচি শুনে মোসাম্মত জাহানারা বেগম, স্বামী মোহাম্মদ মোজাম্মেল হক , (৫৫) ও মোসাম্মৎ হাসিনা বেগম (৪৫), স্বামী মোঃ জয়নাল আবেদীন গ্রাম ডুমরাই সমজান পাড়া , মোহাম্মদ জয় (১৪),পিতা মোহাম্মদ ইউনুস আলী গ্রাম শেখ পাড়া ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে । এ সময় অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে” ।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন , থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে । অভিযোগ অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব ।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
