সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মূল্যবান সরঞ্জামসহ আটক ১

মোঃ মাইনুল হক (নীলফামারী) 
নীলফামারীর সৈয়দপুরে বাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ট্রান্সফরমাসহ নানান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আমিনুল ইসলাম-৫০) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আদানির মোড় সংলগ্ন বকসাপাড়া এলাকায় আমিনুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি বড় ট্রাক, একটি মটর সাইকেল ও ২ টি ট্রান্সফরমারসহ প্রায় ৩০ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করেছে।
এসময় বাড়ি মালিক ওই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) কে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, এখানে বেশ কিছু আমাদের চুরি হওয়া নানান সরঞ্জাম এখানে পাওয়া গেছে। মূলত এই চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমার নানান সরঞ্জাম চুরি করে এই বাড়িতে রাখতেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরের সক্রিয় সদস্যরা , একটি ট্রাকে করে চুরি করে আমিরুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করেছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে যায়। এ সময় বাড়ীর মালিক আমিনুল ইসলাম নামে একজনকে আমরা আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য উদ্ধার হওয়া সামগ্রী নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সম্পত্তি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *