এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
তরুণ ও সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে এনেছে। দলীয় নেতাদের মতে, পরিবর্তনশীল রাজনীতিতে তরুণ নেতৃত্বের ভূমিকা হবে অগ্রগণ্য। সে লক্ষ্যেই সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে প্রায় একডজন সাবেক ছাত্রনেতারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে আলোচনায় রয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্ব ও সাবেক ছাত্রনেতাদের ওপর বিশেষ নজর রেখেছেন। দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যাশা পরিবর্তনশীল রাজনীতিতে তরুণ নেতৃত্বই হবে দেশের ভবিষ্যতের মূল চালিকা শক্তি। এবার মনোনয়ন প্রক্রিয়ায় তাই এই নতুন প্রজন্মের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন বলেও একাধিক সূত্র জানায়।
সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে যে সাবেক ছাত্রনেতারা মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন,
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাড. রবিউল হাসান মনোনয়ন প্রত্যাশী।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)
আসনে আলোচনায় রয়েছে সাবেক দুই ছাত্রনেতা। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি৷ বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ও
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ সদর আসনের
প্রয়াত সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামানের সুযোগ্য সন্তান মির্জা মোস্তফা জামান।
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে চান্দাইকোনা ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত সাবেক ভিপি, রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ভিপি আইনুল হক। ও তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,সাবেক উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী এ আসনে মনোনয়ন প্রত্যাশী।
সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া-(সলঙ্গা আংশিক) আসনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ নাজির উদ্দিন জেহাদের ভাই, লেদার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত সাবেক ভিপি কে.এম শরফুদ্দিন মঞ্জু।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওমর ফারুকের সুযোগ্য সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, সহ সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।
সিরাজগঞ্জ -৫ বেলকুচি- চৌহালী
আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সফল ছাত্রনেতা আমিরুল ইসলাম খান আলিম এ আসনে মনোনয়ন প্রত্যাশী।
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে
ঢাকা মেডিক্যাল ছাত্র সংসদের সর্বাধিক ভোট প্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির আহবায়ক, উপমহাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক সাবেক উপ- প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এম এ মতিন এর সুযোগ্য পুত্র অধ্যাপক ড. এম এ মুহিত এ আসনে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ারও মনোনয়ন প্রত্যাশী।
দলীয় সূত্র জানায়, সিরাজগঞ্জে মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ ছাত্রনেতাদের প্রাধান্য দেয়ার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ ফেলা হবে। সূত্র আরও জানায়, “ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতৃত্ব দলকে আরও সংগঠিত এবং শক্তিশালী করবে। এছাড়া, জেলা ও উপজেলায় সাবেক এমপি, মন্রী ও জৈষ্ঠ নেতারাও মনোনয়ন প্রত্যাশী। যা দলের অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয় ঘটাবে।”
বিএনপির স্থানীয় নেতারা আশা প্রকাশ করছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনীতিতে তরুণ নেতৃত্বকে আরও দৃঢ় অবস্থানে এবং দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তালিকায় শুধুমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক এবং বর্তমান ছাত্র নেতাদের নাম তুলে ধরা হয়েছে।
এছাড়া এ আসনগুলোতে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়া পর্যন্ত অন্য প্রভাবশালী নেতা ও সাবেক এমপিরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
