রায়হান ইসলাম, রাজশাহী :
রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার(১৫ সেপ্টেম্বর) রাকসু’র প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন—বিজয়-২৪ হলে ৩ জন, রোকেয়া হলে ৬ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, মন্নুজান হলে ১ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন, ।
এছাড়া রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট ৩টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো শূন্য থাকবে।
পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।
