প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ

অর্থনীতি ডেস্কঃ চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আলোচিত প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত বিমা কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এই তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। ফলে এ প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।

২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৪ পয়সা। আর গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএভিপিএস ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *