হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১,০৭৫ নতুন রোগী

নিজস্ব প্রতিনিধিঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৫ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *