টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে মার্চ সকালে এলেঙ্গা ইউনিট এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন টাঙ্গাইল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।

এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিতে প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান, মোঃ একদিল হোসেন, সৈয়দ সাইফুজ্জামান মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের সহ-সভাপতি
সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক ফজলুল
হক, ইমন ও প্রিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *