ট্রেইনিং ও গুণীজন সম্মাননা সফল করতে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সভা অনুষ্ঠিত

বিটিএন ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম বর্ষে পদার্পন উপলক্ষে ১১ প্রিল শনিবার রংপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিভাগীয় সাংবাদিক ইনসার্ভিস ট্রেইনিং,গুণীজন সংবর্ধনা ও বর্নাঢ্য স্যুভেনিয়র এর মোড়ক উন্মোচন অনূষ্ঠান সফল করতে গত ২৮মার্চ রংপুর হোটেল নর্থভিউ কনফারেন্স রুমে রংপুর বিভাগীয় বিশেষ সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ এবং তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল।

বিভাগীয় সম্পাদক মো. তারেক বাপ্পী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রংপুর মহানগর সভাপতি মো: আব্দুর রহমান, সাধারন সম্পাদক সুজা উদ্দিন সরকার সুয়েজ, মানবাধিকার সম্পাদক শাহ্ শামছুদ্দোহা, রংপুর জেলা সভাপতি ফয়জার রহমান ধ্রুবকরাজ, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন, দিনাজপুর জেলা সিনিয়র সহ সভাপতি মো জাকির হোসেন, সহ সভাপতি মো: ফরিদ আলী সাধারন সম্পাদক মো: আব্দুর রাজ্জাক রাজা, নীলফামারী জেলা সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম মানিক, গাইবান্ধা জেলা সভাপতি মো. হারুন অর রশিদ বাদল এবং ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. জুলফিকার আলী, সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ।

আলোচনা শেষে বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক তারেক বাপ্পীকে আহবায়ক, ৮জেলার সভাপতিগনকে যুগ্ম আহবায়ক, ৮ জেলার সাধারন সম্পাদকগনকে সদস্য মনোনীত করে ২৪ সদস্যের উদযাপন কমিটি এবং অভ্যর্থনা, শৃঙ্খলা, প্রশিক্ষন সম্মাননা, আপ্যায়ন, মঞ্চসজ্জা, প্রচার, স্যুভেনিয়র সহ ১০টি সাব কমিটি গঠন করা হয়। পরে মধ্যান্থভোজে অংশ নেন কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে অতিথি থাকবেন রংপুর বিভাগের ৮ জেলার এমপি,জেলা ও সিটি প্রশাসক সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের নেতৃবৃন্দ। সম্মাননা জানানো হবে ৮ জেলার ১০ গুণীজনকে। এতে রংপুর বিভাগের ৮ জেলার প্রায় সাড়ে ৪শ সাংবাদিক অংশগ্রহন করবেন, অংশগ্রহনকারী সাংবাদিকগনের প্রতি জনের রেজিষ্টেশন ফি ৩০০ টাকা এবং রেজিষ্টেশন চলবে ৩ এপ্রিল রাত ১০টা পর্যন্ত। বিস্তারিত জানতে ও রেজিষ্ট্রেশন করতে তারেক বাপ্পী ০১৭০১৯৮৪৭০৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

২৮ মার্চ রংপুর হোটেল নর্থভিউ কনফারেন্স রুমে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় বিশেষ সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি এবং প্রধান আলোচক কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনকে ফুল দিয়ে বরণ করছেন রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *