মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি: সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ২০০৮ সালের এস এস সি ব্যাচের বন্ধুদের আয়োজনে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের সকল বন্ধু একত্রিত হয়ে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইফতার করেন। পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাচের প্রবাসী বন্ধু ফাহিম এর অর্থায়নে একটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বন্ধুত্বের এই মহৎ উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সবাই দোয়া করবেন, যেন আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে পারি।
২০০৮ এস এস সি ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
