২০০৮ এস এস সি ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি: সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ২০০৮ সালের এস এস সি ব্যাচের বন্ধুদের আয়োজনে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২০ মার্চ) ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের সকল বন্ধু একত্রিত হয়ে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইফতার করেন। পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাচের প্রবাসী বন্ধু ফাহিম এর অর্থায়নে একটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‎বন্ধুত্বের এই মহৎ উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
‎সবাই দোয়া করবেন, যেন আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *