কানাডার স্কারবরো’তে প্রথমবারের মতো ঈদুল ফিতরের জামাত আয়োজন করছে ‘বাংলাদেশ সোসাইটি এসসি’

শাহ আলম ফোটন | টরন্টো, কানাডা: কানাডার ওন্টারিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ (Bangladesh Society S.C) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। আগামী ২০শে মার্চ, শুক্রবার স্কারবরো’তে এই জামাত অনুষ্ঠিত হবে।

‎সংগঠনটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের লক্ষ্যে তারা কমিউনিটির সকল সদস্য ও পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন। আবহাওয়া এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঈদের এই বিশেষ জামাতটি ইনডোরে (অভ্যন্তরে) অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎বাংলাদেশ সোসাইটি এসসি-র পক্ষ থেকে আয়োজকরা জানান, “আমরা অত্যন্ত গর্বিত যে প্রথমবারের মতো কমিউনিটির জন্য আমরা এই পবিত্র আয়োজনটি করতে পারছি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ। আমরা আশা করছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ও শান্তির সাথে এই দিনটি উদযাপন করবেন।” সংগঠনটি কমিউনিটির সকলকে অগ্রিম ‘ঈদ মোবারক’ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *