তোকমা দানার শরবতে মিলবে উপকার

বিটিএন ডেস্কঃ তোকমা দানা অত্যন্ত পুষ্টিকর একটি বীজ। এতে ফাইবার, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় হজমশক্তি বাড়াতে, শরীরের পানিশূন্যতা দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর।

তোকমা দানা ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। গরমের সময় শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজম ভালো রাখতে এটি বেশ উপকারী। পানিতে ভিজিয়ে শরবত, লাচ্ছি বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়। রমজানে তোকমা দানা দিয়ে ইফতার করলে মিলবে অনেক উপকার।

যেমন, তোকমা দানা শরীরের তাপ কমাতে সাহায্য করে। গরম বা রোজায় ইফতারের সময় এটি খেলে শরীর সতেজ থাকে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

পানিতে ভিজলে দানাগুলো ফুলে যায় এবং পেটে দীর্ঘ সময় ভরাট ভাব রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে প্রচুর ফাইবার থাকে, যা গ্যাস্ট্রিক, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

যেভাবে খাবেন তোকমা দানা

এক গ্লাস পানিতে ১ চা চামচ তোকমা দানা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফুলে গেলে শরবত, দুধ বা ফলের জুসের সঙ্গে মিশিয়ে খান। তবে অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। সেই সঙ্গে ছোট শিশুদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *