পবিত্র মাহে রমজানের ৭ম দিন: খানকাহ-এ-কুশায়ী দরবার শরিফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রবিবার পবিত্র মাহে রমজানের ৭ম দিন। রহমত, বরকত ও নূরের এই মাসে চারদিকে যখন ইবাদত–বন্দেগির সুর ধ্বনিত হচ্ছে, ঠিক তখনই খানকাহ-এ-কুশায়ী দরবার শরিফ-এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিল চলমান রয়েছে গভীর ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে।

রমজান শুধু রোজা রাখার মাস নয়—এ মাস আত্মশুদ্ধি, তাকওয়া ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। আর ইফতার মাহফিল সেই ভ্রাতৃত্বেরই এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে ধনী–গরিব, ছোট–বড় সকলেই একসাথে বসে আল্লাহর নেয়ামত ভাগাভাগি করে নেয়। খানকাহ-এ-কুশায়ী দরবার শরিফের এ আয়োজন সেই সৌহার্দ্য ও মহব্বতের ধারাকেই আরও সুদৃঢ় করেছে।

তবে আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এই মাহফিলকে পূর্ণতা দিয়েছেন খানকাহ-এ-কুশায়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা, পীর-এ তরিকত হাফেজ ক্বারি সৈয়দ সাইদুর রহমান এর শুভ উপস্থিতি পুরো মাহফিলকে আধ্যাত্মিক নূর ও বরকতে ভরিয়ে দিয়েছে। তাঁর দোয়া, নসিহত ও সান্নিধ্য মুরিদান ও আশেকানদের হৃদয়ে নতুন প্রেরণা সঞ্চার করেছে।

পীরজাদা সৈয়দ মাহবুবুর রহমান কুতুব বলেন।পীরের সান্নিধ্য মানেই শুধু একটি আনুষ্ঠানিক উপস্থিতি নয়—বরং তা হৃদয়ের সংশোধন, আমলের সংশোধন এবং আত্মার জাগরণের এক বিশেষ উপলক্ষ। আজকের এই মাহফিলে সেই অনুভূতিই ছিল স্পষ্ট। রোজাদারদের দোয়া, জিকির–আযকার ও একসাথে ইফতারের মুহূর্ত যেন এক অনন্য আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছে।

মাহে রমজানের এই বরকতময় সন্ধ্যায় আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন এই খানকাহর কার্যক্রম কবুল করেন, আমাদের পীর সাহেবের ছায়া দীর্ঘস্থায়ী করেন এবং আমাদের সবাইকে সত্যিকার তাকওয়া ও ইখলাসের পথে অটল রাখেন।

এসময় উপস্থিত ছিলেন । রাজধানীর ওয়ারীর পীর সাহেব সামসুল হক চিশতি, বায়না নগরের পীর সাফয়েত উল্লাহ চিশতি আল সাবেরী,ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু সাধারণ সম্পাদক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ফায়সাল তনু,আহসান হাবিব সুমন, অভিনেতা সেন্টু
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সৈয়দ সামদানী,হারুন প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *