আত্রাই উপজেলায় দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত এমপি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুলতান আহমেদ (আত্রাই): নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ৫১ নওগাঁ ৬ আসনে নির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের পরিচিত পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আত্রাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর )আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতামত প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি সরকারি সেবার মান উন্নয়নে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দপ্তরসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সভা শেষে নবনির্বাচিত এমপি শেখ মোঃ রেজাউল ইসলামের উপস্থিতিতে বাড়িঘর পোড়া ৬টি পরিবারের মাঝে ও একটি মসজিদে দুই ব্যান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়াও নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা প্রাঙ্গণে একটি জারুল বৃক্ষ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছেন। সভা শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *