সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নিতে ও দেখতে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার(৫মে) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তিনি নেতাকর্মীদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। প্রথমে তিনি ১নং ওয়ার্ডের মাহমুদপুর যুগান্তর সংসদ ক্লাবের সামনে গিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে দেখা করে কুশল বিনিময় ও চা চক্র করে তাদের খোঁজ খবর নেন। এরপর তিনি ২নং ওয়ার্ডের সয়াধানগড়া দক্ষিণ পাড়া অসুস্থ জুলাই যোদ্ধা নিয়ামুল বাসির নেহাল এর বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
পরে মটর সাইকেল দূর্ঘনায় আহত ৫নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী জিদনীকে দেখতে তার বাসায় যান এবং ৬নং ওয়ার্ডের নতুন ভাঙ্গাবাড়ী মহল্লায় অসুস্থ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল আহমেদকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান বাবু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রতন, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
