নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলার হাজার বছরের আবহমান সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাণবন্ত সাহিত্যের অমল ধারাকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে “বাংলাদেশ কালচারাল সেন্টার”। সম্প্রতি সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এই আন্তর্জাতিক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম।
সংগঠনটির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন দেশের একঝাঁক শীর্ষস্থানীয় গুণী ব্যক্তিত্ব। উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ নেওয়াজ, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দারা আবু জুবায়ের।
ঘোষিত মূল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যব্যক্তিত্ব দিলারা জামান, নজরুল সংগীত বিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরা এবং নৃত্যব্যক্তিত্ব নিলুফার ওয়াহিদ পাপড়ি। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন নাট্য পরিচালক সোহেল আরমান, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি।
কমিটির সমন্বয়কারী হিসেবে কণ্ঠশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন নাসির এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে উপস্থাপক ও অভিনেতা শফিউল আলম বাবু, সাংবাদিক রিমন মাহফুজ, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ও চাষী আন্নি ইসলাম দায়িত্ব পালন করবেন। সাংস্কৃতিক সমন্বয়কারী হিসেবে রয়েছেন নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি এবং যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী হিসেবে রয়েছেন জাদুশিল্পী শাহীন শাহ, বাউল গবেষক ফেরদৌসী নাজমা ও নৃত্যশিল্পী সোহেল রহমান। এছাড়া আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী হিসেবে অভিনেতা নাজমুল খান এবং যুগ্ম আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী হিসেবে মানবাধিকার কর্মী এইচ এম মনিরুজ্জামান ও কণ্ঠশিল্পী এস আই সুমন মনোনীত হয়েছেন।
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী মুজিব পরদেশী, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, সাংস্কৃতিক সংগঠক মো: লিয়াকত আলী, নাট্যব্যক্তিত্ব জামিউর রহমান লেমন, খন্দকার শাহ আলম, নাট্য নির্মাতা ফখরুদ্দিন ছোটন, সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল, কবি এবিএম সোহেল রশিদ, নাট্য পরিচালক নূর হোসেন রানা, বিশিষ্ট যন্ত্রশিল্পী দীপক কুমার দাস, নাট্য পরিচালক মাসুম শাহরিয়ার, গীতিকার নাহিদ নজরুল, নৃত্যশিল্পী মেহেবুব মেহেনুর চাঁদনী, সাংবাদিক শেখ ফরিদউদ্দীন প্রধান, কণ্ঠশিল্পী জান্নাতুল ফেরদৌসী পপি, বিপাশা ইয়াসমিন, লুৎফুন্নাহার পাখি, শিশু সংগঠক মো: সাইফুল ইসলাম, যাত্রাপালা নির্দেশক নটরাজ পলাশ এবং ফ্যাশন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনা।
দেশের আটটি বিভাগ এবং পার্বত্য অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভাগীয় কো-অর্ডিনেটরদের নামও ঘোষণা করা হয়েছে। এতে দায়িত্ব পেয়েছেন— খুলনা বিভাগে এনামুল হক বাচ্চু, বরিশাল বিভাগে মীর সাব্বির ও হোসেন শামীম, সিলেট বিভাগে নীলাঞ্জনা জুই, চট্টগ্রাম বিভাগে স্বপন বড়ুয়া, রাজশাহী বিভাগে মাহবুবুর রহমান সোহাগ, ময়মনসিংহ বিভাগে নাজমুল হক লেলিন, রংপুর বিভাগে রফিকুল ইসলাম রইস, রাঙ্গামাটিতে সুফলা তনচঙ্গা, খাগড়াছড়িতে ডচিংনু মার্মা এবং বান্দরবান বিভাগে প্রাণ গোপাল সরকার।
এছাড়াও নর্থ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা জোনের প্রেসিডেন্ট হিসেবে শাহ নেওয়াজ এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দারা আবু জুবায়ের দায়িত্ব পালন করবেন, যারা একই সাথে আন্তর্জাতিক মূল কমিটির উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে “বাংলাদেশ কালচারাল সেন্টার”-এর চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। এছাড়া, আগামী ২০২৭ সালের প্রথমদিকে পৃথিবীর বিভিন্ন দেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত জমকালো আয়োজনে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল-২০২৭” অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৫১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করেছে “বাংলাদেশ কালচারাল সেন্টার”
