স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরজেলা পরিষদসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

এ সময় তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে।ও বলেন, এসব প্রশাসক ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন, তাই নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ আচরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *