সেলফি তুলতে এসে রোহিতের রোলেক্স ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা

স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন রোহিত শর্মা। এরই মাঝে ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। সেলফি তুলতে এসে রোহিতের ঘড়ি ছিনতাই করার চেষ্টা করেন এক ভক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। হাসি মুখে এক জনের সেলফি তোলার আবদারও রাখেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই অধিনায়ক। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি।

সেলফি তুলতে গিয়ে গাড়ির খুবই কাছে চলে যায় এক ভক্ত। রোহিত ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকানোর সময় সেই ভক্ত তার হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত।

এই ঘটনায় ক্ষুব্ধ রোহিত সেই ভক্তকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। তারপর বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির জানালা বন্ধ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *