সিরাজগঞ্জে ৭৮বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ৭৮বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুলের বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ৭৮বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২’র সদর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌর এলাকার আকালুর ভিটা এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে মো: জুলহাস মিয়া(৪৮), ও একই উপজেলার মালভাঙ্গা গ্রামের মৃত আজিতুল্লাহ এর ছেলে মোঃ আলতাব হোসেন(৪৮),

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল কুড়িগ্রাম জেলা থেকে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে গাড়ীতে বহনপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় স্থানান্তর করে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *