মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন (জিআইএস ভিত্তিক আরসিআইপি) প্রকল্পের আওতায় এলজিইডি সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাটুরিয়া, মানিকগঞ্জ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এলজিইডি, নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, টিম লিডার, মহিদুর রহমান খান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলজিইডি নিরলসভাবে কাজ করছে। জিআইএস ভিত্তিক এই সড়ক মাস্টারপ্লান প্রণয়নের মাধ্যমে সাটুরিয়ার সড়ক উন্নয়ন আরও পরিকল্পিত, টেকসই ও জনগণবান্ধব হবে।
