সাইফের বিদায়ের পর শান্ত-তামিমের দুর্দান্ত প্রতিরোধ

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক জস ইংলিশ। শুরুতেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে দুর্দান্ত প্রতিরোধ গড়েছেন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান।

এরপর ক্রিজে আসা শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন তানজিদ তামিম। অজি বোলারদের বেশ ভালোভাবে সামলান এই দুই ব্যাটার।

শান্তর চেয়ে কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন তানজিদ তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *