সহকর্মীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। অথৈর দাবি, দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে অকারণে মারধর করেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নিকটস্থ মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিনেত্রী অথৈ।

পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে এমন অনাকাঙিক্ষত ঘটনা ঘটে। মানিকগঞ্জে চলছিল নাটকটির শুটিং। সেটে হঠাৎই সহশিল্পীকে অকারণে শারীরিকভাবে সজোরে আঘাত করেন তিশা।

ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ অঝোরে কেঁদে কেঁদে বলেন, ‘আমি এভাবে কখনো লাইভে আসি না। আমার সাথে যা ঘটেছে আমার মনে হয় সবাইকে জানানো উচিত। আজ মানিকগঞ্জে আমার প্রথম শুটিং ছিল। শুটিংয়ে স্ক্রিপ্টের বাইরেই তিশা আপু মারধর করেন। আমাকে সজোরে খামচি দেয়া হয়, এতে আমার হাত ছুলে রক্ত বের হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *