সন্দিহান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলপ্রসূতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই মুহূর্তে আলোচনার কার্যকারিতা নিয়ে আমরা খুবই সন্দিহান।

ইরানের এই কূটনৈতিক বলেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার একমাত্র ভাষা হলো প্রতিরক্ষা। আলোচনার জন্য এখন কোনো সময় নেই।

তিনি বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষার অভিযান চালিয়ে যাবে। যদি কোনো প্রতিবেশী দেশের ঘাঁটি ব্যবহার করে আক্রমণ চালায়, তাহলে সেটিও আমাদের লক্ষ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *