শাকিবের ভূয়সী প্রশংসায় সাবিলা নূর

বিনোদন ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। টিজার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উন্মাদনা। এর মাঝে আলাদাভাবে নজর কেড়েছে সিনেমাটির নায়িকা সাবিলা নূরের আবেগঘন এক বার্তা।

সিনেমাটির টিজারের কোলাজ ছবি শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে ভুলেননি অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের লুক ও কাজের প্রশংসা করে সাবিলা বলেন, ‘এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সুপারস্টার শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সাবিলা আরও বলেন,‘শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সাথে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।

১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই নিজের মেগাস্টার ইমেজের জানান দিয়েছেন তিনি।

টিজার দেখে বুঝা যাচ্ছে, দর্শক এবার পেতে যাচ্ছে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্ন স্বাদ। মূলত একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *