রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার দলিল লেখক সমিতির উদ্যোগে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট কান্না জড়িত কণ্ঠে দোয়া করেন।
এ সময় দূর্গাপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তিনি খুব সাধারণ জিবনযাপন করতেন।এখন তিনি আইসিউতে ভর্তি আছেন। মহান আল্লাহপাক উনাকে দ্রত সুস্থতা দান করুন সে দোয়া চাই।
দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মজিদ বলেন, গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন ভূমিকা ও বিগত আওয়ামী শাসনামলে কারাবন্দি জীবন যাপন করেছেন।আমাদের আপোষহীন নেত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন। তার এই ত্যাগ অপরিসীম।সবাই আপোষহীন নেত্রীর জন্য প্রান খুলে দোয়া করবেন এবং আল্লাহর রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটাই আমরা বিশ্বাস করি।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপুর দলিল লেখক সমিতির সকল দলিল লেখক ক্রেতা বিক্রেতা সাধারন মক্কেল ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
