মানিকগঞ্জে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

শিবালয়(মানিকগঞ্জ),প্রতিনিধি,
মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল (৩২) গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তিনি শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা এবং মো. আমজাদ মৃধার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ রফিক নিহত হন। পরে দায়ের হওয়া মামলায় রাকিবসহ মোট ৪৮ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *