মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: ১৫ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করলে এলাকাজুড়ে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *