ভ্যাট প্রত্যাহার মেট্রোরেলের

বিটিএন ডেস্কঃ মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি জানান।

শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *