ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটন খাতকে আরও গতিশীল করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।

দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকদের অন-অ্যারাইভাল ফ্রি ভিসা দেওয়া হবে। তবে শ্রীলঙ্কায় ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে।

নতুন এই সুবিধার আওতায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ ৪০ দেশের নাগরিকরা ৩০ দিনের বিনামূল্যের ট্যুরিস্ট ভিসা পাবেন। এই ভিসায় ৩০ দিনের মধ্যে দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে।

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কেউ ৩০ দিনের বেশি অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

এদিকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকরা ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।

পর্যটক সংখ্যা বাড়ানো এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

ফ্রি ভিসা সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *