বাগাতিপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন অপু,  বাগাতিপাড়া ( নাটোর )
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির  “আগষ্ট /২০২৫” মাসের সভা অনুষ্ঠিত হয়েছে ,
উপজেলা প্রশাসনের আয়োজনে “বড়াল  সভা কক্ষে”   এই সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর )  সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার  মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্হিতি ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক  ও সাবেক মেয়র মোহাম্মদ  মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার  ইমাম সমিতির সভাপতি  ও আমির মাওলানা একেএম  আফজাল হোসেন , বাগাতিপাড়া মডেল থানা  অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,  বাগাতিপাড়া উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ ্ উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ  ভব সিন্ধু  রায়,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগাতিপাড়া শাখার সভাপতি মোনায়েম হোসেন রুমি,  এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন   ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার  আইনশৃঙ্খলার বিভিন্ন  বিষয়ে   নিয়ে আলোচনা করেন  এবং বাগাতিপাড়া কে  মাদকমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য  সবার সহযোগিতা কামনা  চান ।
আইন-শৃঙ্খলা মিটিং শেষ  শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । সভায়,  হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য  পরিষদের সভাপতি  দীপক কুমার কুন্ডু  জানান, বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়নে মোট 27 টি পূজা মন্ডপে পূজা উদযাপনের মধ্যে দিয়ে  শারদীয় দুর্গা পূজা  শেষ হবে । সফলভাবে পূজা উদযাপনের জন্য  ইউএনও মহোদয় কে তিনি  বিভিন্ন প্রস্তুতিমূলক  পদক্ষেপের কথা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *