বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ ও নিহতের মামা মহসিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আব্দুল ওয়াদুদ বলেন, ‘খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা বাসা থেকে বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘ওই শিক্ষার্থীকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *