বিটিএন ডেস্কঃ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল-এর ১৯৮০-৮১ ব্যাচের বন্ধুদের সংগঠন “হৃদয়ে উদয়ন”-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কাসুন্দী রেস্তোরা-তে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অতীতের সেই অমলিন বন্ধুত্ব আর বর্তমানের সাফল্যের মেলবন্ধনে এক চমৎকার সন্ধ্যা অতিবাহিত করেন এই ব্যাচের কৃতি সন্তানেরা, যা এই পুনর্মিলনীকে এক অনন্য মাত্রা দান করেছে।

এই আয়োজনে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০-৮১ ব্যাচের বহু প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে বন্ধুরা স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সময় কাটান।
আয়োজকরা জানান, বন্ধুত্ব ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতেই “হৃদয়ে উদয়ন” প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে। ইফতার মাহফিলটি ছিল এক উষ্ণ, আনন্দঘন ও স্মৃতিময় মিলনমেলা।
বন্ধু সংগঠন “হৃদয়ে উদয়ন”- এর পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
