বগুড়ার কাহালুতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের কাহালুতে উদ্বোধন করেন এবং সদস্য সংগ্রহ বই জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদের হাতে হস্তান্তর করেন বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মাওলানা ফজলে রাব্বি তোহা।

এ সময়ে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির খোকা, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন ফকির, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী, মাহববুর রহমান, পৌর যুবদলের সভাপতি পারভেজ আলম, মুরইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী শেখ, নারহট্ট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল আলম পান্না, মালঞ্চা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঠান্ডু, পাইকড় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, কাহালু থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান রঙ্গিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি রাফিউল ইসলাম রাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *