ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি:

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (০১ নভেম্বর) রাত থেকে রোববার (০২ নভেম্বর) সকালের মধ্যে যে কোনো সময়ে নিজ বসতবাড়ির পাশে টয়লেটে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

‎মৃত বীর মুক্তিযোদ্ধা দক্ষিণ নগরাজপুর কামাত গ্রামের মৃত ফজলে রহমানের পুত্র। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার সকালে বাড়ির উত্তর-পূর্ব পাশে টিনের চাল ও টিনের বেড়া বিশিষ্ট টয়লেটে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা । পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎এ ঘটনায় ফুলবাড়ী থানায় অপমৃত্যু মামলা নং ২৫, তারিখ: ০২ নভেম্বর ২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে। মরদেহের পোস্টমর্টেম শেষে সোমবার (০৩ নভেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

‎ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *