রায়হান ইসলাম, রাজশাহী :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আগত দর্শনার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের কথা ভাবছেন এবং তাদের ভাগ্য উন্নয়েন মহাপরিকল্পনা রয়েছে আগামীতে তারই অংশ হিসেবে ৩১ দফা ঘোষণা করা হয়েছে । দেশে কেউ সংখ্যালঘু না। সবাই বাংলাদেশী। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বিএনপি।
এসময় তার সাথে ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান সহ পুঠিয়া -দূর্গাপুরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
